বায়ু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবে স্বয়ংক্রিয় রোবট

১৪ অক্টোবর, ২০১৯ ১৭:২৫  
ক্ষতিগ্রস্ত বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিদর্শন করবে রোবট। এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট ডেভলপ করেছেন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা। বেশিরভাগ ড্রোন থেকে এই ড্রোনটি আলাদা, তাদের পরিচালনার জন্য কোন মানুষের প্রয়োজন নেই এবং মেরামত করার জন্য টেকনেশিয়ানদের টারবাইনগুলোর ক্ষতিগ্রস্ত স্থান খোঁজ করার প্রয়োজনীয়তার অবসান হতে পারে। কিভাবে রোবট হাটতে, ডুব দিতে ও উড়তে পারে, এমনকি নিজেদের জন্য চিন্তা করে সেটাই দেখাচ্ছে মাল্টি মিলিয়ন পাউন্ডের এই প্রকল্পটি। তাদের ডেভলপ করছে অফশোর রোবটিক সার্টিফিকেশন এসেটস (অর্কা)। এই প্রযুক্তি হাবটি এ ক্ষেত্রে নিজেরদের বিশ্বের সবচেয় বড় একাডেমিক কেন্দ্র হিসেবে প্রচার করে। এর রোবটিস সেন্টারটি হেরিয়ট-ওয়াট এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত হয়। বাংলা/এনএস